প্রশ্নঃ অনেকেই দাবি করে কোরআন বলছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। এটা কি সত্য?? -মুহাঃ নাজমুল


মুহাঃ নাজমুল
প্রশ্নঃ অনেকেই দাবি করে কোরআন বলছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। এটা কি সত্য??
উত্তরঃ হ্যা ঠিকই বলেছেন, অনেকেই দাবি করে, কোরআন এটা বলেছে। তবে শুধু দাবিটা শুনলেই হবে! কেন দাবী করে? তাদের যুক্তি কী? সেটাও তো জানতে হবে!!
এটা নিয়ে নাস্তিকদের আছে খুবই হাস্যকর যুক্তি,, নিজেদের অবস্থান ঠিক রাখতে তারা কী না করতে পারে!! এই উত্তরটা দেয়ার পূর্বে আজকের অাবোহাওয়া বার্তাটা দিয়ে নেই, আজকের পৃথিবী উদয় হয়েছে ৫.৪৯ মিনিটে আর পৃথিবী অস্ত যাবে ৬.১৭ মিনিটে।
আপনারা ভয় পাবেন না!এটা নাস্তিকীও পরিভাষা, তাদের মতে এটা হওয়াই যুক্তিযুক্ত। অর্থাৎ যেহেতু উদায়াস্তের সাথে সূর্যের কোন সম্পর্ক নেই বরং পৃথিবীই মূলত উঠানামা করে তাই সূর্যাদায়,সূর্যাস্ত না বলে পৃথিবী উদয় পৃথিবী অস্ত বলাই উচিৎ, ভাবছেন মজা করছি!!
না,এমন কিছু যুক্তি দিয়েই তারা কোরআনের কিছু আয়াত ভুল প্রমানিত করতে চেয়েছে। আয়াতগুলো হচ্ছে, যথাক্রমেঃ
১/(ইব্রাহিম আঃ বাবেলের বাদশা নামরুদ ইবনে কানয়ানকে চেলেঞ্জ করে) বললেনঃ আল্লাহ তো সূর্যকে পূর্বদিক থেকে উদিত করেন, তুমি পারলে পশ্চিমদিক থেকে উদিত করে দেখাও। সুরাঃ বাকারা,আয়াতঃ ২৫৮
২/অতঃপর যখন তিনি (ইব্রাহিমঃ)সূর্যকে চকচকে অবস্থায় উদিত হতে দেখলেন তখন বললেনঃ এটা নিশ্চয়ই আমার রব, এটা সবচেয়ে বড়। অতঃপর যখন তা অস্তমিত হলো তখন বললেনঃ হে আমার সম্প্রদায়!তোমরা যেসব বিষয়ে শিরিক করো আমি তা থেকে মুক্ত।
এরকম সূর্যাস্ত,সূর্যাদয় সংক্রান্ত আরো কিছু আয়াত আছে।
তাদের যুক্তি হলো এখানে আল্লাহ সূর্যের উদয়াস্তের কথা বলছেন। তার মানে কোরআন বলছে সূর্যই উঠানামা করে পৃথিবীর চারদিকে আর এটা হলো অবৈজ্ঞানিক।
বুঝলাম কোরআন সূর্যের উদায়াস্তের কথা বলার কারণে অবৈজ্ঞানিক প্রমাণিত হলো, বলা উচিৎ ছিল পৃথিবীর উদায়াস্ত।
কিন্তু কথা হলো তারা কি এটা বলে!! নাকি তারাও কোরআনের মত সূর্যাদয় ও সূর্যাস্তই বলে! শুধু তারা কেন গোটা পৃথিবীর মানুষ এমনকি বিজ্ঞানমহলও পর্যন্ত একই পরিভাষা ব্যবহার করে।কিন্তু কেন?
কারণ এটা প্রচলিত রূপকার্থে পরিণত হয়েছে, আর রূপকার্থের মধ্যে তার প্রকৃতার্থ উদ্দেশ্য নেওয়া হয় না।যেমনঃ আইনের হাত অনেক লম্বা। প্রকৃতভাবে দেখতে গেলে আইনের তো হাতই নেই, তা লম্বা হওয়ার তো প্রশ্নই আসে না।
সবই বঝলাম..কিন্তু কথা হলো নাস্তিকরা বললে সেটা ভুল হয় না,বিজ্ঞানীরা বললে অবৈজ্ঞানিক কথা হয় না, একই কথা কোরআন বললে ভুল! এটা কেমন যুক্তি!
তাদের এই আবদার(কোরআনের একটা ভুল মেনে নাও না প্লিজ) রক্ষার্থে যদিও এটা মেনে নেই যে কোরঅানে পৃথিবীউদয়, পৃথিবীঅস্ত বলাই উচিৎ ছিল, তবুও কি বাংলা একাডেমি তা মেনে নিবে!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ