নাকি যুক্তি - প্রমাণ ছাড়াই অনেক কিছুই বিশ্বাস করি,
নাহ, যুক্তি প্রমাণ ছাড়া বিশ্বাসের স্থান নেই আমার কাছে
বাবার আমি বৈধ ছেলে খুঁজেছি কি প্রমাণ কারো ধারে!
যাকে মা বলে জেনেছি ছোট থেকে
এখনো বিশ্বাস করি মনেপ্রাণে,
আসলেই কি সে আমার মা
করেছি কি কখনো তারে জিজ্ঞাসা!
আমি আসলে অনেক কিছুতেই প্রমাণ খুঁজি না
যুক্তির কাছে ধারেও যাই না,
শুধু তোমার বেলায় হে পরম প্রতিপালক
বিশ্বাস থেকে আমি পলাতক।

0 মন্তব্যসমূহ