ওপেন চেলেঞ্জ.......


 

وقل جاءالحق وزهق الباطل إن الباطل كان زهوقا( الاسراء ٨١)
সত্য প্রকাশিত হলে, মিথ্যা দূরীভূত হবেই। কেননা মিথ্যা প্রকৃত পক্ষেই দূরীভূত ।( সুরাঃ বনী ইসরাঈল, আয়াতঃ৮১)
কথায় আছে.....সত্য কখনো চাপা থাকে না। সত্য প্রকাশিত হয়ই। চাই শুধু একটা সত্যান্বেষী মন।
সত্যের সংস্রব পেতে হলে সত্যান্বেষী হওয়া অবশ্যম্ভাবী।পৃথিবীতে হাজারো মানুষ অাল কোরঅান নিয়ে অাপত্তি তুলেছে, তাদের যারা প্রকৃত সত্যান্বেষী ছিল। তারা কোরআনের শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য হয়েছে।
সমস্ত কিতাবের শুরুতে থাকেঃ ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু কোরআন এমন কিতাব যার লেখক তার শুরুতেই বলে দিয়েছেনঃ ভুল তো দূরের কথা এতে সংশয়েরও অবকাশ নেই। যেমন লেখক, তেমন তার কিতাব,
শুধু এতটুকুই নয়, তিনি চেলেঞ্জ পর্যন্ত করেছেন, তাও একবার নয় বারংবারঃ পারলে এনে দেখাও এর সমকোয়ালিটির একটি সুরা!
কোরআন অবতীর্ণ হওয়ার যুগ ছিল সাহিত্যের যুগ।চরম সাহিত্যের প্রতিভাবান ব্যাক্তিত্বের কলহ ছিল সেই যুগে। যাদের সাহিত্য এখনো মানদন্ড হয়ে আছে। তাদেরকে উদ্দেশ্য করেই আল্লাহ চেলেঞ্জ ছুড়েছিলেন।
চেষ্টা যে তারা করেনি তা নয়!বরং তাদের জ্ঞানের দৌড়, এর টিকি অবদিও নাগাল পায়নি
অবশেষে তারা মেনে নিতে বাধ্য হয়েছে, এই কিতাব মুহাম্মাদের রচনা হতে পারে না। কীভাবেই বা হবে, সে তো কোনদিন পড়ালেখাই করেনি।
যেমনটি আল্লাহ বলেছিলেনঃ (হে মুহাম্মদ) তুমি তো এই কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে কোন কিতাব পড়োনি, এবং কোনদিন কোনকিছু লেখনি পর্যন্ত। যদি এগুলো করতে তাহলে তো অবশ্যই বাতিলরা(সুযোগ সন্ধানীরা) সন্দেহ করে বসতো। সুরাঃআনকাবুত আয়াতঃ৪৮।
সাহিত্যকে রীতিমত টপকে আসলো বিজ্ঞানের যুগ। আল্লাহর চেলেঞ্জিং আয়াতের ধার যেন আরও কয়েকশো গুণ বেড়ে গেল। বিজ্ঞানীরা অনেক অভিনব তত্ত্বের মিল পেতে থাকলো কোরনের কিছু অতি সাধারণত আয়াতের সাথে।
ড.মরিস বুকাইলি, ড. গ্যারি মিলার,প্রঃ ওয়াল্টার ওয়াগনার, সহ আরও অনেক বিজ্ঞানী এক্সেপ্ট করে নিল আল্লাহর চেলেঞ্জ... (পরবর্তীতে এ সম্পর্কে বিস্তারিত ভাবে তথ্য প্রমানের সাথে কিছু পোস্ট করবো ইনসাআল্লাহ)
কেউ ১০,কেউ১৫,কেউবা ২০বছর গবেষণার পর স্বীকার করতে বাধ্য হলোঃ দিস ইজ এ ডিভাইন বুক। ভুল খুজতে গিয়ে,তারা নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা খুজে পেল।
বিজ্ঞান যতই উন্নত হবে, কোরআনের শ্রেষ্ঠত্ব, অলৌকিকিত্ব ততই আবিষ্কৃত হবে। কারণ মহাবিশ্ব যেই স্রষ্টার অলৌকিক সৃষ্টি, কোরঅান সেই একই স্রষ্টার অলৌকিক বানী।
এমনকি যুগের পরিক্রমায় বিজ্ঞানকে টপকেও যদি কোন জ্ঞানের আবিষ্কার হয়, তাহলে পূর্বের অবিজ্ঞাতায় আমরা নিঃসন্দেহে বলতে পারিঃ সেখানেও কোরআন হবে টপ সিক্রেট।
তাই তো আমি বারংবার একটা কথাই আওড়াতে চাইঃ সত্যের বিপক্ষে নয়, পক্ষে যুক্তি খোঁজ, স্রষ্টার নিকট আত্নসমর্পণে বাধ্য হবে ইনসা আল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ