বিশ্ববিখ্যাত দায়ী ড. জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের রেড নোটিশ জারি করার অনুরোধ খারিজ করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল। এর মধ্য দিয়ে এই নিয়ে তিনবার ভারতের বিজেপি সরকারের অনুরোধ খারিজ করে দিল ইন্টারপোল।
জাকির নায়েকের লেকচারের কারণে প্রভাবিত হয়ে হিন্দুসহ সকল ধর্মের লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করা-ই তার জন্য কাল হয়ে দাড়িয়েছিল। নিজের জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়েছে অন্যদেশে। তাতে তিনি নিস্তার পাননি। বিশ্বের দুয়ারে তাকে সুনির্দিষ্ট অপরাধী সাব্যস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার।
বিভিন্নভাবে মামলা দিয়ে ড. জাকির নায়েককে অপরাধী সাব্যস্ত করার চেষ্টা করলেও সেই চেষ্টা বিফলে গিয়েছে।
ইন্টারপোল সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় শিক্ষা দিয়ে অর্থ রোজগার করা এবং তা অপ্রাসঙ্গিক জায়গায় খরচ করাকে আর্থিক দুর্নীতি বলা যায় না এমন সিদ্ধান্তে পৌঁছেছে ইন্টারপোল। আর তাই ড. জাকির নায়কের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ খারিজ করা হয়েছে।
এমনকি এনআইএ (ভারতের ‘সন্ত্রাসবিরোধী’ জাতীয় তদন্ত সংস্থা) যে তথ্যপ্রমাণ পেশ করেছিল ইন্টারপোলের সামনে তাও ফুঁ'তে উড়িয়ে দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, ধর্মীয় বক্তব্য রাখার জন্য আর্থিক দান নেয়াকে অপরাধ বলে গণ্য করা যায় না।
এ বিষয়ে ড. জাকির নায়েকের আইনজীবী এস হরি হারাণ জানান, ইন্টারপোলের সিদ্ধান্তের কপি তিনি হাতে পেয়েছেন।
সূত্রঃ insaf24
Robiul Islam, author at নাস্তিকতার মূলোৎপাটন।

0 মন্তব্যসমূহ