আসসালামু আলাইকুম একটা প্রশ্ন ছিলো।


আসসালামু আলাইকুম একটা প্রশ্ন ছিলো। সূরা সাজদাতে আয়াত ৪ এ আল্লাহ বলেছেন, নভোমণ্ডল, ভূমণ্ডল ও উভয়ের মধ্যবর্তী সবকিছু তিনি সৃষ্টি করেছেন। এবং এর পরবর্তী আয়াতে বলা হচ্ছে, আকাশ থেকে নিয়ে পৃথিবীর সব কিছু তিনি পরিচালনা করেন৷
তাহলে এখানে একটা প্রশ্ন থাকে যে, ভূমণ্ডলের নিচেও তো অনেক গ্যালাক্সি আছে। সেগুলো কে সৃষ্টি করেছেন? কে পরিচালনা করছেন? নাকি মুহাম্মদ সা. এর ধারণা ছিলো না ভূমণ্ডলের নিচেও অনেক গ্যালাক্সি আছে!
বি.দ্র. প্রশ্নটা আমাকে এক নাস্তিক করেছে।
নাম: Sohanur Rahman Sohan
Studied at Govt. Tolaram College, Narayanganj.
উত্তর:
আমাদের আলোচনাটি বুঝার জন্য আপনাকে দু'টি বিষয় জানতে হবে। তা হলো- ১/ ইবারতুন নাছ( উদ্দিষ্ট অর্থ)। ২/ ইশারতুন নাছ ( অনুদ্দিষ্ট অর্থ)। উদাহরণ স্বরূপ:
ইবারতুন নাছ হলো- আপনি হাতি দেখার ইচ্ছে করেছেন, শুধু হাতিই দেখতে পেলেন।
ইশারতুন নাছ হলো- আপনি হাতি দেখার ইচ্ছে করেছেন , হাতি তো দেখলেনই পাশে হাতিওয়ালা লোকটাকেও দেখতে পেলেন। তাহলে কী বুঝলাম! উদ্দিষ্ট বস্তুকে দেখাটা ইবারতুন নাছ। আর সাথে অনুদ্দিষ্ট বস্তুকে দেখা ইশারতুন নাছ।
এভাবেও বলা যায়, কেউ আপনাকে বলল- সাজিদ রংপুরে অবস্থান করছে। আপনি তার কথায় বুঝতে পারলেন সাজিদ রংপুরে। এটা ইবারতুন নাছ৷ আর পাশাপাশি আপনি এটাও বুঝতে পারলেন সাজিদ ঢাকায় নেই। এটা ইশারতুন নাছ।
এবার আসুন মূল আলোচনায়।
আল্লাহ তায়ালা সব কিছু সৃষ্টি করেছেন...।
সূরা আনআম, আয়াত:১০১, সূরা ফুরকান, আয়াত:২
ঠিক একইভাবে আল্লাহ তায়ালা বলছেন-
আল্লাহ, যিনি নভোমণ্ডল, ভূমণ্ডল ও উভয়টির মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন...।
সূরা সেজদাহ,আয়াত:৪
তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন...।
সূরা সেজদাহ, আয়াত: ৫
খেয়াল করুন। আল্লাহ বলেছেন, তিনি সব কিছু সৃষ্টি করেছেন।
আর সব কিছু সৃষ্টি করেছেন কয় দিনে?
ছয় দিনে।
ছয় দিনে সব কিছু সৃষ্টি করতে গিয়ে কী বলেছেন?
বলেছেন, নভোমণ্ডল, ভূমণ্ডল ও উভয়ের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি করেছেন।
বলুন তো, ১/ নভোমণ্ডল ২/ ভূমণ্ডল ৩/ দু'টির মধ্যবর্তী যা আছে তা। এই তিনটি কথা দ্বারা সৃষ্টিকুলের সব কিছু বুঝানো হয়েছে বলাটা কখন সঠিক হবে?
উত্তর, যখন পৃথিবীটা গোলাকার ব ডিম্বাকৃতির হবে। কারণ পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো তাহলে বলা হতো পৃথিবীর নিচেও তো অনেক গ্যালাক্সি আছে। সেগুলোর কথা তো আল্লাহ বলেন নি।
সুতরাং ইবারতুন নাছ দ্বারা বুঝতে পারলাম, আল্লাহ ছয় দিনে সব কিছু সৃষ্টি করেছেন। আর সৃষ্টির সবকিছু তিনি তিনটি কথার ভেতরে এনেছেন। অর্থাৎ নভোমণ্ডল, ভূমণ্ডল ও উভয়ের মধ্যবর্তী সবকিছু।
আর ইশারতুন নাছ দ্বারা বুঝতে পারলাম পৃথিবী গোলাকার বা ডিম্বাকৃতি। কারণ পৃথিবী গোলাকার বা ডিম্বাকৃতি হলেই কেবল সম্ভব তিনটি কথার মাঝে সৃষ্টির সবকিছু বর্ণনা করা।
যে নাস্তিক ভাই প্রশ্ন করেছে পৃথিবীর নিচের গ্যালাক্সির কথা কেন আল্লাহ বললেন না। তিনি হয়ত ভেবে নিয়ে ছিলেন পৃথিবী চ্যাপ্টা। বিজ্ঞানের প্রাথমিক জ্ঞানটুকু থাকলে হয়ত এমন হাস্যকর প্রশ্ন করতেন না।
নাকি আসলেই সেই নাস্তিক ভাইটি পৃথিবী চ্যাপ্টা প্রমাণ করতে চাচ্ছেন!?
সাবধান, পৃথিবী চ্যাপ্টা প্রমাণ করতে গিয়ে 'মাইকেল হিউজ' এর কিন্তু মৃত্যু হয়েছে। আমরা চাই না আপনিও তার মতো মৃত্যুর শিকার হন। আমরা দোয়া করি, মহান সৃষ্টিকর্তা যেন আপনাকে হেদায়াত দান করেন।
লেখক: আব্দুর রাজ্জাক
নাস্তিকতার মূলোৎপাটন


















 


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ