সত্যকে ফেইস করার সাহস থাকতে হয়। ব্যাঙ্গ বিদ্রূপ করে যারা সত্যকে ধামাচাপা দিতে চায়,
তারা মানুষের কাতারে পড়ে না। ফ্রান্স, জার্মান আমেরিকা, প্রায় প্রত্যেকটি পশ্চিমা দেশের আজ এই হালাত। প্রতিনিয়ত তারা ইসলামকে নিয়ে মুহাম্মদ (স) কে নিয়ে রাষ্টীয় ভাবে ব্যাঙ্গ-বিদ্রূপ করে যাচ্ছে। তারপরও তারা সভ্য। তাদের ডিক্সনারিতে হয়তো সভ্যতার অন্য অর্থ। হতেও পারে!
একটু পর্যবেক্ষণ করলেই দেখতে পাবেন, তথাকথিত যত প্রগতিশীল দেশ রয়েছে। তারা রাষ্ট্রীয় ভাবে ইসলামের বিভিন্ন অপপ্রচার থেকে শুরু করে ব্যাঙ্গ বিদ্রূপ ইত্যাদি করে থাকে। তাদের মূল টার্গেট থাকে- ইসলামকে নিয়ে যেন কোন নাগরিকের এনালাইসিস করার আগ্রহ-ও না জাগে। তার পূর্বেই ইসলামের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা ঢুকিয়ে দেয়া। এখন তা অপপ্রচারের মাধ্যমে হোক কিম্বা ব্যাঙ্গ-বিদ্রূপের মাধ্যমে।


0 মন্তব্যসমূহ